Background Calligraphy
majar

বেলায়াতের সম্রাট পাঁচ তরিকার পীর শ্রেষ্ঠ সাধক মহাকবি কুতুবে মাখতুব শাহীন শাহ
হযরত আল্লামা শাহ্ সূফী আলী রজা (প্রকাশ কানু শাহ্) (রহ:)

ওষখাইন আলী নগর দরবার শরীফ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আনোয়ারা থানার অন্তর্গত ০৯নং পরৈকোড়া ইউনিয়নে ওষখাইন নামক গ্রামে আধ্যাত্মিক সাধক হযরত শাহ আলী রজা (রহ:) শায়িত আছেন। তাঁর মাতা প্রদত্ত নাম -আলী রজা- এবং পীরের দেওয়া মহব্বতের নাম - কানু শাহ্। তিনি ইসলামের প্রথম খলিফা হযরত আবু বক্কর ছিদ্দীক (রা:) এবং হযরত ইমাম হোসাইন (রা:) এর বংশধর।

জন্ম ও পরিচয়

  • জন্ম: ১৭৫৯ ইংরেজি, ১৭ ই শ্রাবণ ১১৬৫ বাংলা, ১০ রবিউস সানি ১১৫৯ হিজরি।
  • পিতা: হযরত নবাব খাজা শেখ মোহাম্মদ সাছি মিয়া (রহ:)
  • মাতা: হযরত সৈয়্যদা জুবাইদা খানম (পরান বিবি) (রহ:)

আধ্যাত্মিক জীবন

  • সাধনা: ৩৬ বছর (২৪ বছর বন-পাহাড়ে, ১২ বছর নিজ গৃহে)।
  • পীর: হযরত শাহ কেয়ামুদ্দীন আউলিয়া (রহ:) (ছিশতীয়া ও মোজাদ্দেদীয়া ত্বরিকা)।
  • ওফাত: ১৮৩৭ ইংরেজি, বুধবার, ১৯ শাওয়াল, ৭৮ বছর বয়সে।

সাহিত্য ও কর্মজীবন

তিনি আরবি, ফার্সী, বাংলা, সংস্কৃতসহ ৩৬টি ভাষায় পারদর্শী ছিলেন। তাঁর রচিত জ্ঞান সাগর গ্রন্থটি আমেরিকার সিকাগো ও সুইডেনের স্টকহোম ইউনিভার্সিটি থেকে -The Ocean of Love- নামে প্রকাশিত ও পাঠ্যভুক্ত হয়েছে। তিনি এক হাজারের অধিক দাওয়াত এবং সাত শতাধিক মারফতি গজল রচনা করেছেন।

প্রধান গ্রন্থসমূহ:

জ্ঞান সাগরসিরাজ কুলুবসৃষ্টি পত্তনযোগ কালন্দরইসলাম নামাধ্যান মালাখাবনামারাগ তাল নামারাহাতুর রুহঅমর সিং

গবেষণা ও পাঠ্যক্রম

ড. মুহাম্মদ শহিদুল্লাহ, ড. আহমদ শরীফ, আহমদ ছফা এবং ড. জি কে সিন সহ দেশি-বিদেশি অসংখ্য গবেষক তাঁকে নিয়ে কাজ করেছেন। তাঁর কবিতা -মনের মহিমা- ১৯৬৬/৬৭ সালে বাংলাদেশের একাদশ-দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচীতে অন্তর্ভুক্ত ছিল। তাঁর পাণ্ডুলিপি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র মিউজিয়াম ও কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদে সংরক্ষিত আছে।

আধ্যাত্মিক ঐতিহ্য

হযরত শাহ আলী রজা (রহ:) ত্বরিকায়ে ছরওয়ারদীয়া ও কাদেরীয়া ত্বরিকার খেলাফতও লাভ করেছিলেন। প্রতি বছর আষাঢ়ের শেষ এবং পৌষের শেষ ৩দিন তাঁর নির্দেশিত বিষু মোবারক ও ওরশ শরীফ ওষখাইন দরবার শরীফে মহা সমারোহে পালিত হয়।

আল্লাহ তাআলার এই মহান ওলী তাঁর আধ্যাত্মিক সাধনা ও সাহিত্য কর্মের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে আছেন।